শিক্ষার্থী আর মেম্বারদের শর্তাবলি
Arwahyn Academy চালায় Arwahyn AI Automation Agency, ২২/১৫-এ বড়বাগ, মিরপুর ২, ঢাকা ১২১৬। ভর্তি হলে বা জয়েন করলে নিচের কথাগুলো মেনে নিচ্ছেন।
আপনার সিট
সাইন আপের পর সিট ২৪ ঘণ্টা রাখা থাকে। পেমেন্ট চেক হয়ে কনফার্ম হলে সিটটা আপনার। একটা সিট একজনের, অন্য কাউকে দেওয়া যায় না।
আপনার অ্যাকাউন্ট
ফোন নম্বর আর পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবেন। এক সময়ে এক ডিভাইসে চলে। শেয়ার করবেন না।
রেকর্ডিং আর ফাইল
ক্লাস আর টিউটোরিয়ালের ভিডিও শুধু ড্যাশবোর্ডে চলে। ডাউনলোড, রেকর্ড, কপি বা শেয়ার করা যাবে না। ভিডিওতে আপনার নাম আর ফোন নম্বর দেখা যায়, আর কোন অ্যাকাউন্ট কী দেখল তার লগ রাখা হয়। ক্লাসের ওয়ার্কফ্লো ফাইল নিজের কাজে আর নিজের ক্লায়েন্টের জন্য ব্যবহার করতে পারবেন, কিন্তু কোর্স হিসেবে বিক্রি করা যাবে না।
কমিউনিটি
ভদ্রভাবে কথা বলুন, স্প্যাম বা বিক্রির পোস্ট করবেন না। নিয়ম ভাঙলে পোস্ট সরানো হবে, বারবার হলে অ্যাকাউন্ট বন্ধ।
ক্লাসের সময়
ক্লাস হয় ড্যাশবোর্ডে দেওয়া তারিখে। সরকারি ছুটি, রমজান বা জরুরি কারণে বদলাতে পারে, তখন WhatsApp গ্রুপে জানানো হবে।
যা প্রতিশ্রুতি দিই না
আমরা কাজটা বানানো আর বিক্রি করা শেখাই। চাকরি, ক্লায়েন্ট বা নির্দিষ্ট আয়ের প্রতিশ্রুতি দিই না।
রিফান্ড আর অন্য খরচ
রিফান্ড নীতি দেখুন। কোর্সে ব্যবহার হওয়া টুলের খরচ, যেমন Claude-এর পেইড প্ল্যান, আপনি সরাসরি তাদের দেবেন।