লাইভ কোর্সব্যাচ ১

AI Automation & AI Employee Bootcamp

হাতে-কলমে ওয়ার্কশপ কোর্স, পুরোটা বাংলায়। ১১ সপ্তাহে ৩৩টা সেশন, শেষে আপনার হাতে ১০টা চালু AI সিস্টেম।

$69$89ফাউন্ডিং ব্যাচের দাম

  • ব্যাচ শুরুশুক্রবার, ১ জানুয়ারি, ২০২৭
  • লাইভ ক্লাসরাত ৯:৩০
    (শনি, সোম, বুধ)
  • কোর্সের দৈর্ঘ্য১১ সপ্তাহ
    ৩৩টা লাইভ ক্লাস
  • সিট বাকি৪০টা

এই টুলগুলো হাতে-কলমে শিখবেন

  • n8n
  • Claude Code
  • Claude
  • ChatGPT
  • Gemini
  • MCP
  • Supabase
  • Google Sheets
  • WhatsApp Cloud API
  • Messenger
  • Telegram
  • ElevenLabs
  • GitHub
  • Vercel
  • Railway
  • Postman
  • Facebook
  • Instagram
  • Canva
  • Airtable
  • Gmail

ভর্তির আগে একটা ফ্রি ওয়ার্কশপে আসুন

Career in AI 101, Part 1: The AI work businesses pay for, and where to start. শনিবার, ২১ নভে, রাত ৯:৩০.

১১ জন বুক করেছেন

ওয়ার্কশপে রেজিস্টার করুন

এই কোর্সে আপনি পাচ্ছেন

রেকর্ডিং দেখে একা শেখা না। প্রতি সপ্তাহে লাইভ, প্রতি সপ্তাহে কেউ আপনার কাজ দেখে।

  • ৩৩টা হাতে-কলমে ওয়ার্কশপ সেশন, প্রতিটা ৯০ মিনিট
  • ১১ সপ্তাহের গোছানো স্টাডি প্ল্যান
  • প্রতি সপ্তাহে কুইজ আর অ্যাসাইনমেন্ট
  • ড্যাশবোর্ডে সারাজীবন ক্লাস রেকর্ডিং
  • প্রতিটা ক্লাসের ওয়ার্কফ্লো ফাইল
  • প্রতি সপ্তাহে আপনার বিল্ডের রিভিউ
  • ব্যাচের প্রাইভেট WhatsApp গ্রুপ
  • কোর্স চলাকালীন পেইড কমিউনিটি ফ্রি
  • অনলাইনে যাচাই করা যায় এমন সার্টিফিকেট
  • ডেমো ডে, ফাউন্ডারের সামনে নিজের কাজ দেখাবেন

কারিকুলাম

১১ সপ্তাহ, ৩৩টা লাইভ ক্লাস। প্রতি সপ্তাহ শেষ হয় একটা চালু জিনিস দিয়ে।

ভিত্তি: হাত পাকানো

মডিউল ১–৩
সপ্তাহ১

প্রথম সপ্তাহেই একটা চালু অটোমেশন

FirstShift: ফর্ম পূরণ হলেই Sheet-এ লেখা, কাস্টমারকে ইমেইল, আপনার ফোনে খবর

৩ লাইভ ক্লাস১ কুইজ১ অ্যাসাইনমেন্ট
  1. ক্লাস ১AI এমপ্লয়ি আসলে কী, কোন কাজ সে পারে আর কোনটা পারে না, আর আমাদের টুলগুলোশনিবার, ১ জানু
  2. ক্লাস ২n8n সেটআপ আর প্রথম ওয়ার্কফ্লো: ফর্ম থেকে Google Sheet, ইমেইল আর ফোনে অ্যালার্টসোমবার, ৩ জানু
  3. ক্লাস ৩Claude Code চালু করা: মুখে বলে কাজ করানো, আর ভুল হলে কীভাবে ধরবেনবুধবার, ৫ জানু
সপ্তাহ২

অ্যাপগুলো কীভাবে কথা বলে

LeadCatcher: Facebook আর ওয়েবসাইটের লিড এক জায়গায়, ৩০ সেকেন্ডে প্রথম উত্তর

৩ লাইভ ক্লাস১ কুইজ১ অ্যাসাইনমেন্ট
  1. ক্লাস ৪API, webhook আর JSON, সহজ ভাষায়: একটা অ্যাপ আরেকটাকে কীভাবে খবর দেয়শনিবার, ৮ জানু
  2. ক্লাস ৫Facebook Lead Ads আর ওয়েবসাইট ফর্ম থেকে লিড টেনে আনা, ডুপ্লিকেট বাদ দেওয়াসোমবার, ১০ জানু
  3. ক্লাস ৬নতুন লিডকে সাথে সাথে WhatsApp-এ উত্তর, আর সেলস টিমকে নোটিফিকেশনবুধবার, ১২ জানু
সপ্তাহ৩

AI এজেন্টের মাথা তৈরি

Claude Code-কে বলে পুরো n8n ওয়ার্কফ্লো বানানো, টেস্ট করা, চালু করা

৩ লাইভ ক্লাস১ কুইজ১ অ্যাসাইনমেন্ট
  1. ক্লাস ৭AI Agent নোড: model, memory আর tool, আর প্রম্পট যেভাবে লিখলে কাজ হয়শনিবার, ১৫ জানু
  2. ক্লাস ৮Claude Code আর n8n MCP: এক লাইনের নির্দেশ থেকে চালু ওয়ার্কফ্লোসোমবার, ১৭ জানু
  3. ক্লাস ৯এজেন্ট কখন নিজে সিদ্ধান্ত নেবে আর কখন মানুষকে জিজ্ঞেস করবেবুধবার, ১৯ জানু

কাস্টমার আর বিক্রি

মডিউল ৪–৭
সপ্তাহ৪

AI রিসেপশনিস্ট

AI Receptionist: প্রশ্নের উত্তর, অ্যাপয়েন্টমেন্ট বুকিং, আর রাগী কাস্টমার মানুষের হাতে

৩ লাইভ ক্লাস১ কুইজ১ অ্যাসাইনমেন্ট
  1. ক্লাস ১০একটা ক্লিনিক বা সেলুনের রিসেপশনে রোজ কী হয়, আর কোন কাজগুলো AI নেবেশনিবার, ২২ জানু
  2. ক্লাস ১১Google Calendar-এ ফাঁকা সময় দেখে বুকিং, কনফার্মেশন আর আগের দিন রিমাইন্ডারসোমবার, ২৪ জানু
  3. ক্লাস ১২কঠিন কেস ধরা: অভিযোগ, রিফান্ড আর VIP কাস্টমার সাথে সাথে মালিকের কাছেবুধবার, ২৬ জানু
সপ্তাহ৫

এক এজেন্ট, সব চ্যানেল

OmniDesk: WhatsApp, Messenger, Telegram আর ওয়েব চ্যাট এক ইনবক্সে, সাথে গ্রুপ সামলানো

৩ লাইভ ক্লাস১ কুইজ১ অ্যাসাইনমেন্ট
  1. ক্লাস ১৩WhatsApp Cloud API আর Messenger জোড়া, একই এজেন্ট দুই জায়গায় একই উত্তর দেয়শনিবার, ২৯ জানু
  2. ক্লাস ১৪Telegram আর ওয়েবসাইট চ্যাটবট, সব কথা এক জায়গায় জমা রাখাসোমবার, ৩১ জানু
  3. ক্লাস ১৫গ্রুপ আর কমিউনিটি সামলানো: নতুন মেম্বারকে স্বাগত, স্প্যাম সরানো, প্রশ্নের উত্তরবুধবার, ২ ফেব
সপ্তাহ৬

কোম্পানির নিজের জ্ঞান শেখানো (RAG)

CompanyBrain: একটা নির্দিষ্ট কোম্পানির ডকুমেন্ট পড়ে সঠিক উত্তর, সূত্রসহ

৩ লাইভ ক্লাস১ কুইজ১ অ্যাসাইনমেন্ট
  1. ক্লাস ১৬RAG কেন দরকার: AI যেন বানিয়ে না বলে, কোম্পানির তথ্য থেকেই বলেশনিবার, ৫ ফেব
  2. ক্লাস ১৭PDF, প্রাইস লিস্ট আর পলিসি Supabase-এ তোলা, embedding আর vector searchসোমবার, ৭ ফেব
  3. ক্লাস ১৮উত্তরের মান মাপা: ভুল ধরা, সূত্র দেখানো, আর তথ্য বদলালে আপডেট করাবুধবার, ৯ ফেব
সপ্তাহ৭

ভয়েস AI: ফোনে কথা বলা এজেন্ট

VoiceSales: ইনকামিং কল ধরে, আর আউটগোয়িং কলে লিড যাচাই করে, সব CRM-এ লেখে

৩ লাইভ ক্লাস১ কুইজ১ অ্যাসাইনমেন্ট
  1. ক্লাস ১৯ভয়েস এজেন্ট কীভাবে কাজ করে: কথা থেকে লেখা, উত্তর, আবার কথা, আর বাংলা গলাশনিবার, ১২ ফেব
  2. ক্লাস ২০ইনবাউন্ড কল: দোকানের নম্বরে ফোন এলে এজেন্ট ধরে, প্রশ্নের উত্তর দেয়, অর্ডার নেয়সোমবার, ১৪ ফেব
  3. ক্লাস ২১আউটবাউন্ড সেলস কল: লিডের তালিকা ধরে কল, আগ্রহ যাচাই, মিটিং বুকবুধবার, ১৬ ফেব

ব্যবসার ভেতরের কাজ

মডিউল ৮–১০
সপ্তাহ৮

সোশ্যাল মিডিয়া চালায় অটোমেশন

PostPilot: এক সপ্তাহের পোস্ট লেখা, ছবি বানানো, শিডিউল, আর কমেন্টের উত্তর

৩ লাইভ ক্লাস১ কুইজ১ অ্যাসাইনমেন্ট
  1. ক্লাস ২২কনটেন্ট প্ল্যান থেকে পোস্ট: ব্র্যান্ডের ভাষায় লেখা আর ছবি বানানোশনিবার, ১৯ ফেব
  2. ক্লাস ২৩Facebook, Instagram আর LinkedIn-এ অটো পোস্ট, আপনার অনুমোদনের পরসোমবার, ২১ ফেব
  3. ক্লাস ২৪কমেন্ট আর মেসেজের উত্তর, আর কোন পোস্ট কাজ করছে তার সাপ্তাহিক রিপোর্টবুধবার, ২৩ ফেব
সপ্তাহ৯

ভেতরের কাজ: CRM আর ERP অটোমেশন

OpsFlow: অর্ডার থেকে ইনভয়েস, স্টক আপডেট, ফলো-আপ আর রাতের সেলস রিপোর্ট

৩ লাইভ ক্লাস১ কুইজ১ অ্যাসাইনমেন্ট
  1. ক্লাস ২৫একটা ব্যবসার কাজের ধারা আঁকা: কোথায় মানুষ একই কাজ বারবার করছেশনিবার, ২৬ ফেব
  2. ক্লাস ২৬CRM অটোমেশন: লিডের ধাপ বদলালে নিজে থেকে ফলো-আপ, কেউ পড়ে থাকে নাসোমবার, ২৮ ফেব
  3. ক্লাস ২৭ERP অটোমেশন: ইনভয়েস, স্টক আর হিসাব, আর রাত ১০টায় মালিকের ফোনে রিপোর্টবুধবার, ২ মার্চ
সপ্তাহ১০

যেকোনো কাজের AI এমপ্লয়ি

AI Employee: Claude Code দিয়ে বানানো, যে রিসার্চ, রিপোর্ট আর রোজকার কাজ নিজে শেষ করে

৩ লাইভ ক্লাস১ কুইজ১ অ্যাসাইনমেন্ট
  1. ক্লাস ২৮Claude Code skills আর hooks: একবার শেখালে প্রতিবার একইভাবে কাজ করেশনিবার, ৫ মার্চ
  2. ক্লাস ২৯শিডিউলে চলা এজেন্ট: প্রতিদিন সকালে নিজে কাজ ধরে, শেষ করে, রিপোর্ট দেয়সোমবার, ৭ মার্চ
  3. ক্লাস ৩০টাকা আর ডেটার নিরাপত্তা: কোন কাজে মানুষের অনুমোদন লাগবেইবুধবার, ৯ মার্চ

চালু করা আর আয়

মডিউল ১১–১১
সপ্তাহ১১

চালু করা, বিক্রি করা, ডেমো ডে

ক্যাপস্টোন: CEO-র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ভয়েসে কথা বলে, ইমেইল-ক্যালেন্ডার-টাস্ক সামলায়

৩ লাইভ ক্লাস১ কুইজ১ অ্যাসাইনমেন্ট
  1. ক্লাস ৩১সার্ভারে তোলা, খরচ হিসাব টাকায়, আর কিছু থেমে গেলে সাথে সাথে অ্যালার্টশনিবার, ১২ মার্চ
  2. ক্লাস ৩২দাম ঠিক করা আর বিক্রি: কোন ব্যবসায় কত সময় আর টাকা বাঁচছে, সেটা দিয়ে প্রপোজালসোমবার, ১৪ মার্চ
  3. ক্লাস ৩৩ডেমো ডে: নিজের ক্যাপস্টোন লাইভ দেখানো, আর সার্টিফিকেটবুধবার, ১৬ মার্চ

যে ১০টা প্রজেক্ট বানাবেন

প্রতিটা প্রজেক্ট একটা আসল ব্যবসার তিনটা সমস্যার অন্তত একটা মেটায়।

  • সময় বাঁচানোযে কাজ রোজ হাতে হয়, সেটা নিজে থেকে হবে। মালিক আর টিম আসল কাজে সময় পাবে।
  • বিক্রি বাড়ানোপ্রতিটা লিড সাথে সাথে উত্তর পায়, কোনো ফলো-আপ বাদ পড়ে না, রাত ৩টার কাস্টমারও ফেরে না।
  • লোকের ওপর নির্ভরতা কমানোকম বেতনের খরচে বেশি কাজ। কেউ ছুটিতে গেলে বা চাকরি ছাড়লে ব্যবসা থেমে থাকে না।
  • FirstShiftসপ্তাহ ১

    সময় বাঁচায়

    ফর্ম পূরণ হলেই Sheet-এ লেখা, কাস্টমারকে ইমেইল আর আপনার ফোনে খবর। হাতে লেখার দিন শেষ।

    • n8n
    • Google Sheets
    • Gmail
  • LeadCatcherসপ্তাহ ২

    বিক্রি বাড়ায়সময় বাঁচায়

    Facebook আর ওয়েবসাইটের সব লিড এক জায়গায়, ৩০ সেকেন্ডে প্রথম উত্তর। দেরিতে উত্তরে লিড হারানো বন্ধ।

    • Facebook
    • n8n
    • WhatsApp
  • AI Receptionistসপ্তাহ ৪

    লোকের খরচ কমায়বিক্রি বাড়ায়

    রাত-দিন প্রশ্নের উত্তর দেয়, অ্যাপয়েন্টমেন্ট বুক করে, রাগী কাস্টমারকে মালিকের কাছে পাঠায়। একজন রিসেপশনিস্টের কাজ, বেতন ছাড়া।

    • Claude
    • n8n
    • WhatsApp
  • OmniDeskসপ্তাহ ৫

    সময় বাঁচায়লোকের খরচ কমায়

    WhatsApp, Messenger, Telegram আর ওয়েব চ্যাট এক ইনবক্সে, একই এজেন্ট। গ্রুপে নতুন মেম্বার, স্প্যাম আর প্রশ্নও সামলায়।

    • WhatsApp
    • Messenger
    • Telegram
  • CompanyBrainসপ্তাহ ৬

    সময় বাঁচায়

    একটা কোম্পানির নিজের ডকুমেন্ট পড়ে সঠিক উত্তর দেয়, সূত্রসহ। নতুন স্টাফকে বারবার একই কথা বোঝাতে হয় না।

    • Supabase
    • Claude
    • n8n
  • VoiceSalesসপ্তাহ ৭

    বিক্রি বাড়ায়লোকের খরচ কমায়

    দোকানের নম্বরে আসা কল ধরে, আর লিডের তালিকা ধরে নিজে কল করে আগ্রহ যাচাই করে। কল সেন্টারের কাজ, অনেক কম খরচে।

    • ElevenLabs
    • n8n
    • Google Sheets
  • PostPilotসপ্তাহ ৮

    বিক্রি বাড়ায়সময় বাঁচায়

    এক সপ্তাহের পোস্ট লেখে, ছবি বানায়, শিডিউল করে, কমেন্টের উত্তর দেয়। পেজ চলে নিয়মিত, আপনি শুধু অনুমোদন দেন।

    • Facebook
    • Instagram
    • Canva
  • OpsFlowসপ্তাহ ৯

    সময় বাঁচায়লোকের খরচ কমায়

    অর্ডার থেকে ইনভয়েস, স্টক আপডেট, কাস্টমার ফলো-আপ, আর রাত ১০টায় মালিকের ফোনে সেলস রিপোর্ট। CRM আর ERP-এর হাতের কাজ শেষ।

    • Airtable
    • n8n
    • Gmail
  • AI Employeeসপ্তাহ ১০

    লোকের খরচ কমায়সময় বাঁচায়

    Claude Code দিয়ে বানানো একজন কর্মী, যে রিসার্চ, রিপোর্ট আর রোজকার কাজ নিজে ধরে, শেষ করে, আপনাকে জানায়।

    • Claude Code
    • MCP
    • GitHub
  • CEO Assistantসপ্তাহ ১১

    সময় বাঁচায়

    ক্যাপস্টোন: ব্যস্ত CEO-র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ভয়েসে কথা বলে, ইমেইল বাছাই করে, মিটিং বসায়, দিনের শেষে কী বাকি সেটা জানায়।

    • Claude
    • ElevenLabs
    • Gmail

কোর্সটি আপনার জন্য, যদি

  • ফ্রিল্যান্সার

    ডাটা এন্ট্রি আর সাধারণ ডিজাইনের কাজ কমছে। ক্লায়েন্টরা এখন চালু AI সিস্টেমের জন্য টাকা দেয়।

  • ব্যবসার মালিক আর তাদের স্টাফ

    প্রতি রাতে একই দশটা প্রশ্নের উত্তর দেন। যে জিনিসটা সেগুলোর উত্তর দেবে, সেটা নিজেই বানান।

  • স্টুডেন্ট আর চাকরিপ্রার্থী

    এমন একটা স্কিল, যেটা চালু অবস্থায় দেখানো যায়। প্রমাণ হিসেবে থাকবে ১০টা বিল্ড।

  • এজেন্সি আর আইটি টিম

    ক্লায়েন্টের জন্য যে অটোমেশন আউটসোর্স করেন, সেটা টিমের ভেতরেই বানান।

কী কী থাকতে হবে

  • ল্যাপটপ বা ডেস্কটপ, ৮ GB RAM হলে আরামে চলবে

  • স্থির ইন্টারনেট সংযোগ

  • টুলের মেনু পড়ার মতো ইংরেজি

  • হাল না ছাড়ার মানসিকতা আর নতুন কিছু শেখার খিদে

যে টুলগুলো শিখবেন

  • n8n
  • Claude Code
  • Antigravity
  • Claude
  • ChatGPT
  • Gemini
  • MCP
  • Supabase
  • Google Sheets
  • WhatsApp Cloud API
  • Messenger
  • Telegram
  • Apify
  • ElevenLabs
  • GitHub
  • Vercel
  • Railway
  • Postman
  • Facebook
  • Instagram
  • Canva
  • Airtable
  • Gmail

ইনস্ট্রাক্টর

  • লিড ইনস্ট্রাক্টর

    শোয়েব রেজা

    ফাউন্ডার, Arwahyn AI
    AI Automation & Systems Specialist

    শোয়েব রেজা
    • Grand Stone NY
    • Oud Renad
    • IFX
    • TradeUp BD
    • Emax
    • CSG
    • Biddabari
    • Prodhan.com
    Arwahyn AIArwahyn Academy

ক্যারিয়ার আর ফ্রিল্যান্সিং সাপোর্ট

  • দাম ঠিক করা, প্রপোজাল আর ক্লায়েন্ট হ্যান্ডওভার নিয়ে পুরো একটা মডিউল
  • Upwork, Fiverr আর LinkedIn প্রোফাইল রিভিউ
  • দুই মিনিটের ডেমো ভিডিও, যেটা দেখিয়ে কাজ পাবেন
  • ভালো বিল্ডারদের Arwahyn-এর ক্লায়েন্ট প্রজেক্টে কাজের সুযোগ থাকতে পারে

সার্টিফিকেট

১০টা বিল্ডের ৮টা আর ক্যাপস্টোন শেষ হলে পাবেন। লিংক দিয়ে যে কেউ যাচাই করতে পারবে।

শিক্ষার্থীদের রিভিউ

  • ফ্রি ক্লাস মিস করতে চাই না।

    AB. Abdur RahmanFacebook

  • Better teacher

    Naira HkWhatsApp

  • আগে শুধু নাম শুনেছিলাম, এখন কাজও বুঝি।

    Shafin AhmedFacebook

  • Enough for me!

    Samiul HaqueWhatsApp

  • helpful at my job ❤️

    Tahmid HasanFacebook

  • Before it I was confused about AI tools

    @Orpa.Jahan334WhatsApp

  • পাশে আছি,চালিয়ে যান

    নুরুল আমিনFacebook

  • The free workshops ,grate job man

    shafinpk09@gmail.comEmail

  • Khub valo ekta initiative.

    Mahi ChowdhuryFacebook

  • I tried a few things myself after watching the classes.

    Zayan HossainFacebook

  • Really Really helpful

    ayanedu007@gmail.comEmail

  • Not bad at all. Got some useful ideas.

    Mahir HasanFacebook

  • কিছু বিষয় একদম ক্লিয়ার হয়ে গেছে

    rafsan.143@gmail.comEmail

  • ভাইদের বুঝানোর স্টাইলটা ভালো লাগে।

    সোহেল রানাFacebook

  • কাজে লাগবে মনে হচ্ছে।

    Anika TasnimFacebook

  • নতুন নতুন জিনিস শিখতেছি, ভালোই লাগতেছে।

    মেহেদী হাসানWhatsApp

  • আমি নতুন, তাও বুঝতে পারছি।

    সাকিব রহমানWhatsApp

  • চালিয়ে যান, পাশে আছি। ❤️

    Anwar HossainEmail

  • AI নিয়ে আগ্রহটা বেড়ে গেল।

    Tanzim AhmedFacebook

  • Not bad to all

    Afsana MimFacebook

  • Vai bujhanor style ta betterer

    Fahim RahmanFacebook

  • শিখতে এসে খারাপ লাগেনি

    nabil786@gmail.comEmail

  • Age automation ki bujhtam na, ekhon aktu aktu bujhi.

    Mahfuzur RahmanFacebook

  • Class kore valo lagse. Thanks!

    Rakib HossainFacebook

সচরাচর জিজ্ঞাসা

উত্তর না পেলে WhatsApp করুন, রাত ১০টা পর্যন্ত উত্তর দিই।

কোডিং না জানলে পারবো?

পারবেন। কোড লিখবে Claude Code। আপনি শিখবেন কীভাবে ওকে কাজ বোঝাতে হয়, ও যা বানাল সেটা পড়ে বুঝতে হয়, টেস্ট করতে হয় আর ঠিক করতে হয়।

ক্লাস কি বাংলায়?

হ্যাঁ, প্রতিটা ওয়ার্কশপ সেশন বাংলায়, আমার সাথে হাতে-কলমে। টুলগুলো ইংরেজিতে, প্রতিটা স্ক্রিন একসাথে ধরে ধরে দেখাবো।

ক্লাস কখন হয়?

শনি, সোম আর বুধবার রাত ৯:৩০-এ, প্রতিটা ৯০ মিনিট। রমজানে তারাবির পর রাত ১০:৩০-এ।

ক্লাস মিস করলে কী হবে?

পরদিনের মধ্যে রেকর্ডিং আর সেই ক্লাসের ফাইল ড্যাশবোর্ডে চলে আসবে।

রেকর্ডিং ডাউনলোড করা যাবে?

না। রেকর্ডিং শুধু আপনার ড্যাশবোর্ডে চলে, এক সময়ে এক ডিভাইসে, স্ক্রিনে আপনার নাম আর নম্বর দেখা যায়। অ্যাকাউন্ট শেয়ার করলে বন্ধ হয়ে যাবে।

আর কী কী খরচ আছে?

Claude Code-এর জন্য Claude-এর একটা পেইড প্ল্যান লাগবে। n8n নিজের কম্পিউটারে ফ্রি চালানো যায়। প্রথম ক্লাসেই সবচেয়ে কম খরচের সেটআপ দেখিয়ে দেবো।

ফ্রিল্যান্সিংয়ে কাজে লাগবে?

মডিউল ১০ পুরোটাই এটা নিয়ে: কোন নিশ বাছবেন, টাকা আর ডলারে কত চাইবেন, প্রপোজাল, ডেমো ভিডিও, Upwork আর Fiverr প্রোফাইল।

চাকরির গ্যারান্টি আছে?

না, সৎভাবে কেউ এটা দিতে পারে না। যারা ভালো বিল্ড করবে, তাদের Arwahyn-এর ক্লায়েন্ট প্রজেক্টে ডাকার সুযোগ থাকতে পারে।

সার্টিফিকেট কীভাবে পাবো?

১০টা সাপ্তাহিক বিল্ডের ৮টা আর ক্যাপস্টোন শেষ করলে। সার্টিফিকেটে একটা লিংক থাকে, যে কেউ সেটা যাচাই করতে পারে।

রিফান্ড পাবো?

প্রথম সপ্তাহ, মানে তিনটা ক্লাস পর্যন্ত, পুরো টাকা ফেরত। এরপর রিফান্ড নেই।

কিস্তিতে দেওয়া যায়?

হ্যাঁ, লিস্ট প্রাইসে দুই কিস্তিতে। অর্ধেক এখন, বাকিটা পঞ্চম সপ্তাহের আগে।

বিদেশ থেকে করা যাবে?

হ্যাঁ। ক্লাস অনলাইনে, দাম ডলারে দেখাবে। পেমেন্ট Wise, Payoneer বা কার্ডে, কীভাবে দেবেন WhatsApp-এ জানিয়ে দেবো।

ল্যাপটপ কেমন লাগবে?

সাধারণ যেকোনো ল্যাপটপে চলবে, ৮ GB RAM হলে আরামে। ফোনে ক্লাস দেখা যায়, কিন্তু ফোনে বিল্ড করা কঠিন।

কমিউনিটি কী?

Arwahyn-এর পেইড কমিউনিটি, যেখানে নতুন AI টুলের টিউটোরিয়াল, আপডেট আর প্রশ্নোত্তর হয়। কোর্স চলাকালীন আপনার জন্য ফ্রি।

কিভাবে পেমেন্ট করবো?

বিকাশ, নগদ, রকেট বা ব্যাংকে। বিদেশ থেকে Wise, Payoneer বা কার্ডে।

কোন কোন মাধ্যমে পেমেন্ট করা যায়?

বিকাশ, নগদ, রকেট আর ব্যাংক ট্রান্সফার। বিদেশ থেকে Wise, Payoneer বা কার্ড।

পেমেন্টের ধাপগুলো কী?

"ব্যাচে ভর্তি হোন" চাপুন, নাম আর নম্বর দিয়ে সিট রাখুন, পেমেন্ট নম্বরে টাকা পাঠান, তারপর ট্রানজেকশন আইডি দিন।

প্রোমো কোড কোথায় দেবো?

ভর্তির ফর্মে "প্রোমো কোড" ঘরে। কোড ঠিক থাকলে দাম সাথে সাথে কমে যাবে।

পেমেন্ট কনফার্ম হলো কিনা কীভাবে বুঝবো?

আইডি মিললে ইমেইল যাবে, আর ড্যাশবোর্ডে ক্লাসগুলো খুলে যাবে।

আগের পেমেন্ট কোথায় দেখবো?

সাইন ইন করে "পেমেন্ট" পাতায়।

আপকামিং কোর্স

  • AI for Everyone

    রেকর্ডেড কোর্সশিগগিরই

    AI for Everyone

    আপনি যে পেশাতেই থাকুন, ডাক্তার, শিক্ষক, দোকানদার, অফিসার বা ছাত্র, নিজের কাজের ঝামেলাগুলো AI দিয়ে সমাধান করুন। সময় বাঁচবে, কাজ সহজ হবে। ৪০টির বেশি AI টুল হাতে-কলমে।

    শুরু হলে জানাবেন
  • AI Content Creation Agency

    লাইভ কোর্সশিগগিরই

    AI Content Creation Agency

    একাই একটা পুরো কনটেন্ট এজেন্সি চালান: টপিক রিসার্চ, স্ক্রিপ্ট, ভয়েস, AI ভিডিও এডিটিং, পোস্টার আর পোস্টিং, সব AI দিয়ে। নিজের চ্যানেল বড় করুন, আর ব্যবসাগুলোর কনটেন্ট বানিয়ে আয় করুন।

    শুরু হলে জানাবেন

ক্যারিয়ার কাউন্সেলরের সাথে কথা বলুন

কোর্স আপনার জন্য ঠিক কিনা, সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত জিজ্ঞেস করুন।

কমিউনিটিতে জয়েন করুন

নতুন AI টুলের টিউটোরিয়াল আর আপডেট প্রতি সপ্তাহে। কোর্স চলাকালীন ফ্রি, পরে মাসে $9।

AI Automation & AI Employee Bootcamp, ১ জানু থেকে, $69

ফ্রি ডেমো