প্রাইভেসি
যা রাখি
ফ্রি ওয়ার্কশপে রেজিস্টার, ভর্তি বা জয়েন করলে: নাম, ফোন নম্বর আর ইমেইল। পেমেন্টে: পরিমাণ, মাধ্যম আর ট্রানজেকশন আইডি। বিকাশ বা নগদের পিন আমরা কখনো দেখি না।
ড্যাশবোর্ড ব্যবহার করলে: কখন সাইন ইন করলেন, কোন রেকর্ডিং কতক্ষণ দেখলেন, কোন বিল্ড জমা দিলেন, আর কমিউনিটিতে কী পোস্ট করলেন।
কেন
জয়েন লিংক আর রিমাইন্ডার পাঠাতে, পেমেন্ট কনফার্ম করতে, ক্লাস চালাতে, আর রেকর্ডিং শেয়ার হওয়া আটকাতে।
কারা দেখে
Arwahyn টিম। তথ্য রাখা হয় Supabase-এ, আমাদের ডাটাবেস সার্ভিসে। আমরা কারো কাছে তথ্য বিক্রি করি না, বিজ্ঞাপনদাতাকেও দিই না।
কুকি
একটা কুকি আপনাকে সাইন ইন রাখে, আর দুটো মনে রাখে আপনার ভাষা আর মুদ্রা। কোনো বিজ্ঞাপন বা ট্র্যাকিং কুকি নেই।
পাসওয়ার্ড
এক-দিকের হ্যাশ হিসেবে রাখা হয়। Arwahyn-এর কেউ এটা পড়তে পারে না।
তথ্য মুছে ফেলা
যে ইমেইল দিয়ে সাইন আপ করেছেন সেটা থেকে hello@arwahynai.com-এ লিখুন। অ্যাকাউন্ট আর তার ইতিহাস মুছে দেবো, শুধু হিসাবের জন্য যে পেমেন্ট রেকর্ড রাখতে হয় সেগুলো ছাড়া।