রিফান্ড নীতি
কোর্স
ব্যাচের প্রথম সপ্তাহ শেষ হওয়া পর্যন্ত পুরো টাকা ফেরত পাবেন। প্রথম সপ্তাহ মানে তিনটা লাইভ ক্লাস। তৃতীয় ক্লাসের পরে রিফান্ড নেই, আর কিস্তিতে দিলে দ্বিতীয় কিস্তিও দিতে হবে।
কমিউনিটি
মেম্বারশিপ শুরু হওয়ার ৩ দিনের মধ্যে চাইলে পুরো টাকা ফেরত। এরপর মেয়াদ শেষ পর্যন্ত চলবে, আংশিক ফেরত নেই। কোনো অটো-কাটা নেই।
কীভাবে চাইবেন
যে নম্বর দিয়ে ভর্তি হয়েছেন সেটা থেকে WhatsApp করুন, সাথে রেফারেন্স (AC- বা CM- দিয়ে শুরু)। যে বিকাশ বা নগদ নম্বর থেকে টাকা এসেছিল সেখানেই ৭ কর্মদিবসের মধ্যে ফেরত যাবে।
আমরা বাতিল করলে
Arwahyn Academy কোনো ব্যাচ মাঝপথে বন্ধ করলে, যে ক্লাসগুলো হয়নি সেগুলোর টাকা ফেরত পাবেন।
শেয়ার করা অ্যাকাউন্ট
অ্যাকাউন্ট শেয়ার করলে, বা রেকর্ডিং কপি করে ছড়ালে, অ্যাকাউন্ট বন্ধ হবে, টাকা ফেরত হবে না।