Shoeb RezaAdmin১৭ নভে · টিউটোরিয়াল
Claude Code দিয়ে কাজ করার ৩টা নিয়ম (কোড না জানলেও)
Claude Code কোড লেখে, কিন্তু কাজটা ঠিক হলো কি না সেটা আপনাকেই বুঝতে হবে। আমি এই ৩টা নিয়ম মেনে চলি: ১. আগে প্ল্যান, তারপর কোড। প্রথমেই বলুন: "কোড লেখার আগে কী কী করবে ধাপে ধাপে লেখো।" প্ল্যান পড়ে ঠিক মনে হলে তবেই এগোতে বলুন। ২. ছোট ধাপে চলুন। একবারে পুরো সিস্টেম না। একটা অংশ বানান, চালান, ঠিক আছে দেখুন, তারপর পরেরটা। ৩. নিজে যাচাই করুন। "কাজ হয়ে গেছে" বললেই বিশ্বাস করবেন না। নিজে চালিয়ে দেখুন, আসল ডেটা দিয়ে, একটা ভুল ইনপুট দিয়েও। আর একটা: গুরুত্বপূর্ণ ফাইল বা পাসওয়ার্ড আছে এমন ফোল্ডারে না চালিয়ে আলাদা প্রজেক্ট ফোল্ডারে কাজ করুন। Bootcamp-এর প্রতিটা ওয়ার্কশপ সেশনে এই তিনটা নিয়ম প্র্যাকটিস করানো হয়।