Shoeb RezaAdmin১৬ নভে · টিউটোরিয়াল
গাইড: ভালো প্রম্পট লেখার ৫ ধাপ (Claude, ChatGPT, Gemini সবখানে চলে)
বেশিরভাগ খারাপ উত্তরের কারণ খারাপ প্রশ্ন। এই ৫টা জিনিস প্রম্পটে রাখুন: ১. ভূমিকা (Role): "তুমি একজন অভিজ্ঞ হিসাবরক্ষক।" ২. প্রেক্ষাপট (Context): আপনার অবস্থা, কার জন্য, কোন দেশ, কোন বাজেট। ৩. কাজ (Task): একটা পরিষ্কার কাজ। "ভালো করে দাও" না, বরং "৩টা অপশন দাও, প্রতিটার খরচসহ।" ৪. ফরম্যাট (Format): টেবিল, বুলেট, ১০০ শব্দের মধ্যে, বাংলায়। ৫. উদাহরণ (Example): আপনি যেমনটা চান, তার একটা ছোট নমুনা দিন। বোনাস: শেষে লিখুন "উত্তর দেওয়ার আগে আমাকে ২-৩টা প্রশ্ন করো যদি কিছু অস্পষ্ট থাকে।" এই এক লাইনে উত্তরের মান অনেক বেড়ে যায়। আপনার একটা প্রম্পট কমেন্টে দিন, কীভাবে আরও ভালো করা যায় দেখিয়ে দেবো।