নতুন AI টুল

Shoeb RezaAdmin১৬ নভে · নতুন AI টুল

শিক্ষক ও প্রফেসরদের জন্য ৫টা AI টুল যা সত্যিই সময় বাঁচায়

AI শুধু টেকনিক্যাল মানুষদের জন্য না। একজন শিক্ষকের সপ্তাহে ৫-৬ ঘণ্টা বাঁচাতে পারে এই টুলগুলো: ১. NotebookLM — নিজের লেকচার নোট, PDF, বই আপলোড করুন। ছাত্রদের জন্য সারাংশ, স্টাডি গাইড, এমনকি অডিও আলোচনা বানিয়ে দেয়, শুধু আপনার দেওয়া সোর্স থেকে। ২. Claude / ChatGPT — একটা টপিক দিলে ২০টা MCQ, উত্তরসহ, তিন লেভেলের কঠিনতায়। ৩. Gamma — আউটলাইন দিলে ৫ মিনিটে লেকচার স্লাইড। ৪. Perplexity — রিসার্চের শুরুতে সোর্সসহ উত্তর। তবে প্রতিটা সোর্স নিজে খুলে যাচাই করবেন। ৫. Google Forms + AI — কুইজ বানিয়ে অটো-গ্রেডিং, ফলাফল সরাসরি Sheet-এ। "AI for Everyone" কোর্সে ঠিক এভাবেই প্রতিটা পেশার জন্য আলাদা করে টুল দেখাই — শিক্ষক, ডাক্তার, উকিল, ব্যবসায়ী, অফিসকর্মী, সবার জন্য। আপনার পেশা কী? কমেন্টে বলুন, পরের পোস্ট সেটা নিয়ে।

মন্তব্য (০)

এখনো কেউ মন্তব্য করেননি।

    আলোচনায় যোগ দিনমন্তব্য, লাইক আর প্রশ্ন করা মেম্বারদের জন্য।

    কমিউনিটিতে জয়েন করুন