টিউটোরিয়াল

Shoeb RezaAdmin১৭ নভে · টিউটোরিয়াল

n8n-এ প্রথম Workflow: Form → Google Sheet → WhatsApp Alert

প্রথম অটোমেশন হিসেবে এটাই সবচেয়ে ভালো, কারণ প্রায় সব ব্যবসার এটা লাগে। ধাপগুলো: ১. Trigger: n8n Form Trigger নোড (অথবা Google Forms + Sheets trigger)। নাম, ফোন, কী চান — তিনটা ফিল্ড। ২. Google Sheets নোড: "Append row" — প্রতিটা সাবমিশন একটা নতুন সারিতে। ৩. IF নোড: ফোন নম্বর খালি হলে আলাদা পথে পাঠান, যাতে খারাপ ডেটা ঢুকে না পড়ে। ৪. Alert: WhatsApp Cloud API বা Telegram নোড দিয়ে নিজের ফোনে মেসেজ — "নতুন লিড: {নাম}, {ফোন}"। ৫. টেস্ট: নিজে ফর্মটা ৩ বার পূরণ করুন, একবার ফোন খালি রেখে। সাধারণ ভুল: Sheet-এর কলামের নাম আর ফর্মের ফিল্ডের নাম না মেলানো। হুবহু এক রাখুন। ২১ নভেম্বরের ফ্রি ওয়ার্কশপে এটা আমরা একসাথে শুরু থেকে বানাবো। আটকে গেলে স্ক্রিনশটসহ Questions চ্যানেলে পোস্ট করুন।

মন্তব্য (০)

এখনো কেউ মন্তব্য করেননি।

    আলোচনায় যোগ দিনমন্তব্য, লাইক আর প্রশ্ন করা মেম্বারদের জন্য।

    কমিউনিটিতে জয়েন করুন