Business Automation 101AI দিয়ে ব্যবসা বড় করা
ব্যবসা এখন দুই ভাগে:যারা AI দিয়ে বাড়ছে, আর যারা পিছিয়ে পড়ছে
৯০ মিনিট, Google Meet-এ লাইভ, একদম ফ্রি। দেখবেন AI এজেন্ট আর অটোমেশন কীভাবে কাস্টমারের মেসেজের উত্তর দেয়, অর্ডার আর ফলো-আপ সামলায়, হিসাব রাখে, যাতে স্টাফ না বাড়িয়েও ব্যবসা বড় হয়। বোনাস: আলামিন কাব্যের ১৫ মিনিট, লাইসেন্স আর কাগজপত্র নিয়ে।
পরের লাইভ ক্লাস: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, রাত ৯:৩০
- ০০দিন
- ০০ঘণ্টা
- ০০মিনিট
- ০০সেকেন্ড

এই ক্লাসের পর কী বদলাবে
এখন
- দিনের অর্ধেক যায় একই মেসেজের উত্তর দিতে
- রাতে আসা অর্ডার সকালে হারিয়ে যায়
- সব কাজ আপনার হাত দিয়ে যায়, তাই ব্যবসা আপনার সময়ের চেয়ে বড় হতে পারে না
- যে আগে উত্তর দেয়, কাস্টমার তার কাছেই কেনে
ক্লাসের পর
- AI এমপ্লয়ি ২৪ ঘণ্টা কাস্টমারের উত্তর দেয়, কঠিন প্রশ্নটা আপনার কাছে পাঠায়
- সব চ্যানেলের অর্ডার আর লিড এক জায়গায়, কিছু মিস হয় না
- ফলো-আপ, ইনভয়েস আর রাতের সেলস রিপোর্ট নিজে থেকে চলে
- হাতে থাকবে আপনার ব্যবসার অটোমেশন ম্যাপ: কোন কাজ আগে AI-কে দেবেন
এই ক্লাসের বিষয়
স্টাফ না বাড়িয়ে AI অটোমেশনে ব্যবসা বড় করা
যা নিয়ে যাবেনআপনার ব্যবসার অটোমেশন ম্যাপ আর প্রথম ওয়ার্কফ্লো ফাইল
এটা আপনার জন্য, যদি
- ব্যবসা চালান, কিন্তু সব কাজ নিজে করতে গিয়ে বড় করার সময় পান না
- Facebook পেজ বা ছোট দোকান চালান, আর দিনের অর্ধেক যায় মেসেজের উত্তর আর হিসাবে
- টিম আছে, কিন্তু একই কাজ রোজ হাতে করাচ্ছেন
এক রাতে বড়লোক হওয়ার শর্টকাট খুঁজলে এটা আপনার জন্য না। এখানে কাজ করে দেখাই, প্রতিশ্রুতি দিই না।
যে টুলগুলো হাতে-কলমে ধরবেন
- ChatGPT
- Claude
- Gemini
- n8n
- Messenger
- Meta
- Canva
- Google Sheets
- Notion
- ElevenLabs
- Make
ফ্রি ক্লাসে রেজিস্টার করুন
জয়েন লিংক ইমেইলে যাবে। একদিন আগে আর এক ঘণ্টা আগে রিমাইন্ডার।
ক্লাস শেষে হাতে কী থাকবে?
আপনার ব্যবসার অটোমেশন ম্যাপ আর প্রথম ওয়ার্কফ্লো ফাইল, ক্লাসে আমার সাথে বানানো।
আমার ব্যবসা ছোট। এটা কি আমার জন্য?
হ্যাঁ। Facebook পেজ থেকে শোরুম, এক জনের ব্যবসা থেকে টিম, সবার জন্যই। যে কাজ রোজ একইভাবে হাতে করেন, সেটাই AI-কে দেওয়ার প্রথম জায়গা।
এখনই কেন? পরে করলে কী হয়?
যত দেরি, তত বেশি কাস্টমার যায় তার কাছে যে দ্রুত উত্তর দেয় আর কখনো ফলো-আপ মিস করে না। AI অটোমেশন বসাতে বড় বাজেট লাগে না, লাগে শুরু করা। এই ক্লাসে দেখবেন কোথা থেকে শুরু করবেন।
কোন ধরনের ব্যবসায় এটা কাজে লাগে?
যেখানে কাস্টমার মেসেজ দেয়, অর্ডার আসে আর ফলো-আপ করতে হয়: অনলাইন শপ, শোরুম, রেস্টুরেন্ট, এজেন্সি, ক্লিনিক, সার্ভিস ব্যবসা। আইডিয়া পর্যায়ে থাকলেও আসুন, শুরু থেকেই ঠিকভাবে সাজাতে পারবেন।
টেকনিক্যাল জ্ঞান লাগবে?
না। মোবাইলে Facebook আর WhatsApp চালাতে পারলেই হবে। প্রতিটা ধাপ স্ক্রিনে করে দেখাব।
AI সিস্টেম চালাতে মাসে কত খরচ?
অনেক টুলের ফ্রি প্ল্যান দিয়েই শুরু করা যায়। ক্লাসে দেখাব কোনটা ফ্রি, কোনটায় টাকা লাগে, আর কখন খরচ করা লাভজনক।
নিজে বানাতে না চাইলে?
ক্লাসে বুঝে নিন কী সম্ভব। তারপর চাইলে Arwahyn AI টিম আপনার ব্যবসার জন্য বানিয়ে দিতে পারে, সফটওয়্যারটা থাকবে আপনার নামে।
ক্লাসে কি আমার ব্যবসার তথ্য দিতে হবে?
না। উদাহরণ দেখাব নমুনা ব্যবসা দিয়ে। নিজের ব্যবসা নিয়ে প্রশ্ন থাকলে চ্যাটে যতটুকু চান ততটুকু বলবেন।
বোনাস লিগ্যাল অংশটা কী?
TradeUp BD-র ফাউন্ডার আলামিন কাব্য প্রতিটা ক্লাসে ১০-১৫ মিনিট ব্যবসার লিগ্যাল দিকটা বলবেন: লাইসেন্স, ট্রেডমার্ক, চুক্তি, VAT। নিজের কেসের নির্দিষ্ট প্রশ্ন থাকলে TradeUp BD-র সাথে আলাদা কথা বলতে পারেন।
সত্যিই ফ্রি? পরে কোনো চার্জ?
হ্যাঁ, ফ্রি। কার্ড বা পেমেন্ট লাগবে না। ক্লাসের শেষে পেইড কোর্সের কথা দু-এক মিনিট বলব। আসবেন কি না, সেটা পুরোপুরি আপনার সিদ্ধান্ত।
ক্লাস কোন ভাষায়?
পুরোটা বাংলায়। টুলের নামগুলো ইংরেজিতে থাকবে, ব্যাখ্যা বাংলায়।
জয়েন লিংক কোথায় পাব?
রেজিস্টার করলেই Google Meet-এর লিংক ইমেইলে যাবে। ক্লাসের একদিন আগে আর এক ঘণ্টা আগে রিমাইন্ডারও যাবে।
ল্যাপটপ লাগবে, না ফোনে হবে?
সাথে সাথে বানাতে চাইলে ল্যাপটপ ভালো। শুধু দেখতে আর শুনতে চাইলে ফোনেও হবে।
ইন্টারনেট কেমন লাগবে?
সাধারণ ব্রডব্যান্ড বা ভালো মোবাইল ডেটায় Google Meet চলে। ক্যামেরা চালু রাখা লাগবে না।
প্রশ্ন করা যাবে?
হ্যাঁ। লাইভ ক্লাস, চ্যাটে প্রশ্ন লিখবেন, আমি উত্তর দেব।
ক্লাস মিস করলে?
লাইভে আসাই সবচেয়ে ভালো, কারণ তখন প্রশ্ন করা যায়। যে ক্লাসের রিপ্লে থাকে, সেটা ৪৮ ঘণ্টা দেখা যায়।

