Shoeb RezaAdmin17 Nov · Tutorials
n8n-এ প্রথম Workflow: Form → Google Sheet → WhatsApp Alert
প্রথম অটোমেশন হিসেবে এটাই সবচেয়ে ভালো, কারণ প্রায় সব ব্যবসার এটা লাগে। ধাপগুলো: ১. Trigger: n8n Form Trigger নোড (অথবা Google Forms + Sheets trigger)। নাম, ফোন, কী চান — তিনটা ফিল্ড। ২. Google Sheets নোড: "Append row" — প্রতিটা সাবমিশন একটা নতুন সারিতে। ৩. IF নোড: ফোন নম্বর খালি হলে আলাদা পথে পাঠান, যাতে খারাপ ডেটা ঢুকে না পড়ে। ৪. Alert: WhatsApp Cloud API বা Telegram নোড দিয়ে নিজের ফোনে মেসেজ — "নতুন লিড: {নাম}, {ফোন}"। ৫. টেস্ট: নিজে ফর্মটা ৩ বার পূরণ করুন, একবার ফোন খালি রেখে। সাধারণ ভুল: Sheet-এর কলামের নাম আর ফর্মের ফিল্ডের নাম না মেলানো। হুবহু এক রাখুন। ২১ নভেম্বরের ফ্রি ওয়ার্কশপে এটা আমরা একসাথে শুরু থেকে বানাবো। আটকে গেলে স্ক্রিনশটসহ Questions চ্যানেলে পোস্ট করুন।